মালদা

দীর্ঘদিনের দাবি পুরন হল গ্রামবাসীর, ৩২ লক্ষ টাকা ব্যায়ে শিলান্যাস করা হল কালভাটের

পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের ধান কুড়ি গ্রামের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি কালভাটের। রাস্তার বেহাল অবস্থার জন্য অন্যান্য গ্রামের সাথে তাদের গ্রামের যোগাযোগ ব্যাবস্থা প্রায় বন্ধ হয়ে পরেছিল। তাদের এত দিনের দাবি পুরন হল রবিবার। একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ কালভাটের শুভ শিলান্যাস করা হয়। আজ এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, মালদা জেলার জেলা সভাধিপতি সরলা মুর্মু, ইংরেজবাজারের ভাইস চেয়ারম্যান বাবলা সরকার, বিভূতি ঘোষ সহ অন্যান্যরা। 

    মালদা জেলার জেলা সভাধিপতি সরলা মুর্মু জানান, বিসিডাব্লু ফান্ড থেকে ৩২ লক্ষ টাকা ব্যায়ে এই কালভাটের শিলান্যাস করা হল। এই
এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল তা আজ পুরন করা হল। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/9xX3d8B5yo4